আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে টরন্টোতে ‌অনন্য মিলনমেলা

কানাডা প্রতিনিধি

২২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে টরন্টোতে ‌অনন্য মিলনমেলা

Event in Toronto on International Women Day

কানাডার টরন্টোর ফিল্ম ফেয়ার মিলনায়তনে ‘নারীর কণ্ঠে জাগুক পৃথিবী, সাহস, স্বপ্ন ও সৃজনের’ এক ব্যতিক্রম আয়োজন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্য করে আয়োজনটি হয়ে ওঠেছিল ভাবনা, সৃজনশীলতা এবং মানবিক সংহতির এক অনন্য মিলনমেলা। আয়োজনে অংশ নিয়েছিলেন নানা পেশার নারীরা।

অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কবিতা ও জীবনের গল্পের মাধ্যমে অনুভূতি প্রকাশ। অনুষ্ঠানে নারীরা তাদের অগ্রযাত্রা, সাহস এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।

ঐক্য, সৃজনশীলতা ও ইতিবাচক মননের শক্তিতেই সমাজ এগিয়ে যাবে তা এই মিলনমেলার মাধ্যমে প্রমাণিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন করেন কবি, গীতিকার, লেখক ও সংগীত শিল্পী মৈত্রেয়ী দেবী। এতে অংশ নেন কমিউনিটির নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী কখনো প্রতিবাদে, কখনো পরিবর্তনে আবার কখনো নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখায় পুরো পৃথিবীকে। নারী শুধু একটি শব্দ, একটি শক্তি, যে শক্তি পরিবারকে গড়ে এবং সমাজকে এগিয়ে নেয় আর পরিবর্তনের পথে নেতৃত্ব দেয়।

তারা জানান, নারীর ক্ষমতায়ন শুধু একটি দিনের উদযাপন নয় বরং এটি একটি চলমান আন্দোলন। নারীর শক্তি শুধু পরিবার নয়, সমাজ এবং পুরো বিশ্ব কে এগিয়ে নেওয়ার শক্তি। যখন নারীর কণ্ঠ জাগ্রত হয়, তখন জেগে উঠে নতুন পৃথিবী।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ব্যারিস্টার প্রেমা চৌধুরী, লিবারেল পার্টির এমপিপি ক্যান্ডিডেট শারমিনা নাসরিন, প্রফেশনাল বিহাবিয়্যার এনালাইসিস তাসমিনা খান, আইনজীবী আবৃত্তি শিল্পী আসমা হক, ডিজিটাল মার্কেটিং অফিসার ফারিয়া সাহেলী, নাট্য অভিনেত্রী আবৃত্তি শিল্পী নাহিদ আশরাফী, কর্মজীবি নারী ⁠মাসুদা পলি, মানবী মৃধা, রুপা দে, সংগীত শিল্পী ও ইমিগ্রেশন কনসালট্যান্ট সারাহ্ বিল্লাহ্, আবৃত্তি শিল্পী ⁠দিলারা নাহার বাবু, আইটি সাপোর্ট স্পেশালিস্ট ইলোরা সাঈদ, শিক্ষক ও রিয়েলটর মার্জিয়া আফরোজ, আবৃত্তি শিল্পী মেরী রাশেদীন, সংগীতশিল্পী রোকসানা শানু, সংগীত শিল্পী নাসরিন খান, কর্মজীবী নারী রাবেয়া হোগান, মিডিয়া ব্যক্তিত্ব আঁখি ভদ্র, নৃত্য শিল্পী ⁠পারমিতা তিন্নি, সংগঠক রিফ্ফাত ন্যূয়েরীন, রিয়েলটর ফারাহ্ খান এবং আলোকচিত্রী জিশান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

বনিপদের দেখা পেলাম

০৪ জুলাই ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১