ইরাকে মার্কিন রিফুয়েলিং জেট বিধ্বস্তের ঘটনায় ৬ ক্রুর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬

ইরাকে মার্কিন রিফুয়েলিং জেট বিধ্বস্তের ঘটনায় ৬ ক্রুর সবাই নিহত

US Refueling Jet. File Photo

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার ইরাকে বিধ্বস্ত হওয়া জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানের সব ক্রুর মৃত্যু হয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ (KC-135) জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় ক্রু সদস্যের সবার মৃত্যু এখন নিশ্চিত করা হলো।’

সামরিক বাহিনী এর আগে এই বিমানের চার ক্রু সদস্যের মৃত্যুর কথা ঘোষণা করেছিল। বাকি দুইজনের জন্য উদ্ধার অভিযান অব্যাহত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বাক্যে যুদ্ধের ভয়াবহতা ফুটিয়ে তুলে বলেছেন, ‘যুদ্ধ মানেই নরক। যুদ্ধ মানেই বিশৃঙ্খলা।’ তিনি আরও বলেন, ‘আমরা গতকাল আমাদের কেসি-১৩৫ ট্যাঙ্কারের মর্মান্তিক বিধ্বস্তের ঘটনায় দেখেছি…, খারাপ জিনিস ঘটতে পারে।’

নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তারা সবাই আমেরিকান হিরো এবং আমি যেমনটা করি, আমরা সবাই ডোভারে সেই হিরোদের স্বাগত জানাব এবং তাদের আত্মত্যাগ আমাদের এই মিশনের সংকল্পে আরও দৃঢ় করবে।’

কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমানটি মাঝ আকাশে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত অন্য বিমানটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে, যার লেজের অংশের কিছু অংশ নিখোঁজ। সেন্টকম এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১