মিশিগান প্রতিনিধি
১০ মার্চ ২০২৬
ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মরণ-সমাবেশে মিশিগান স্টেট যুবলীগের সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।
যুক্তরাষ্ট্রস্থ মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৭ মার্চ হ্যামট্রামিক সিটির কনান্ট স্ট্রিটে ‘জয় বাংলা ভবনে’ অনুষ্ঠিত হয় । মিশিগান স্টেট যুবলীগের সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ইলিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ অঞ্চল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেধাবী ছাত্রনেতা এম এ সালাম সেলিম, যুগ্ম সম্পাদক এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য শাহিদুর রাহমান চৌধুরী। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুম্মান চৌধুরী , সাংগঠনিক সম্পাদক জাবেদ সিরাজ, আইন বিষয়ক সম্পাদক আলী আহমদ ফারিস, মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মতিউর রহমান শিমু, মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুলতান জে শরীফসহ মিশিগান স্টেট যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, ঐতিহাসিক ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। ওই ভাষণেই বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিক-নির্দেশনা দেন। অথচ কথিত জঙ্গি অভ্যুত্থানের পর সাজানো নির্বাচনে ক্ষমতা দখলকারিরা আজ বাংলাদেশে ৭ মার্চ পালন করছে না। এমনকি কাউকে রেসকোর্স ময়দানের সেই ১৮ মিনিটের ভাষণও প্রচার করতে দিচ্ছে না।
এম ফজলুর রহমান সেদিন স্বশরীরে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের স্মৃতির কথা তুলে ধরেন । বিশেষ অতিথির বক্তব্যে মো. শাহাব উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিককে জননেত্রী দেশরত্ম শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন । আমরা ১৩ স্টেটের সকল নেতা কর্মী তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত । এর বাইরে গিয়ে কেউ কোনো ধরণের অপপ্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না । আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান জাতির শ্রেষ্ট সন্তান ও জননেত্রী দেশরত্ম শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। দয়া করে কেউ আমাকে প্ররোচনা দিবেন না । আমি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানকে যুক্তরাষ্ট্রে আমার রাজনৈতিক অভিভাবক হিসেবে দেখি এবং যতদিন যুক্তরাষ্ট্রে রাজনীতি করবো ততদিন ফজলুর রহমানকে নেতা মেনে উনার নেতৃত্বে কাজ করবো।