ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ ২০২৬

ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব এবং ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন ড. সিদ্দিকুর রহমান। ছবি-জাগো প্রহরী।

৭ মার্চ ঐতিহাসিক ভাষণ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সমাবেশে সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, যারা জাতির পিতাকে সম্মান জানাতে কুণ্ঠাবোধ করে তারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না। তারা অর্ধেক জনগোষ্ঠির প্রতিনিধিত্বকারি আওয়ামী লীগকে বাইরে রেখে সাজানো নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই গণতান্ত্রিক শাসন কায়েমে সীমাহীন অনীহা জ্ঞাপন করছে। তাই এবারের ৭ মার্চের আহবান হচ্ছে বাংলাদেশকে দুঃশাসকের কবলমুক্ত করার শপথ গ্রহণ করার। প্রবাস থেকে আমরা সে সংকল্প নিয়েই সামনের দিনগুলোতে নিজ নিজ অবস্থান থেকে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হবো।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ৭ মার্চ অনুষ্ঠিত নবান্ন পার্টি সেন্টারের এ সমাবেশের সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে উজ্জীবিত এ সমাবেশে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, সোলায়মান আলী, হাজী এনাম, ড. মাহাবুবুর রহমান টুকু, খান শওকত, শাহানারা রহমান, মমতাজ শাহনাজ, শাহীন অজমল, মাসুদ সিরাজি, আশরাফউদ্দিন, শরিফ কামরুল হীরা, এম এ মালেক, শরাফ সরকার, নাজিমউদ্দিন, তারেকুল হায়দার চৌধুরী, সেবুল মিয়া, জাহিদুল হাসান, মাসুদুল হাসান, হৃদয় মিয়া, রায়হান মাহমুদ, এইচ এম ইকবাল, সাব্বির খান, মো. পান্না, মো. শিকদার প্রমুখ। এতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীর উপস্থিতি ছিল উল্লেখ করার মত।

7th march-2

বক্তারা দৃপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে নিতে চলমান আন্দোলন অব্যাহত রাখা হবে। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ যেমন নেই, তেমনি দলাদলিরও কোনো কারণ নেই। শেখ হাসিনার একান্ত পছন্দের নেতা সিদ্দিকুর রহমান এবং সামাদ আজাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি সকল আন্দোলন-সংগ্রামে।

অতিথিদের মধ্যে আরো ছিলেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ এবং ওয়াশিংটন দূতাবাসের সাবেক প্রেস সেক্রেটারি সাজ্জাদ হোসেন।  শেষে ইফতার মাহফিলের প্রাক্কালে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম চুন্নুর নেতৃত্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত এবং জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১