তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, স্পিকার ওম বিড়লার সাক্ষাৎ

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, স্পিকার ওম বিড়লার সাক্ষাৎ

Om Birla meets Tarqiue Rahman

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার।

স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন।

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার। তিনি এদিন দুপুরে ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।

তারেক রহমানের সঙ্গে ভারতীয় স্পিকারের বৈঠক নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন ওম বিড়লাকে উদ্ধৃতি দিয়ে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গঠনমূলক বৈঠক সুসম্পন্ন করলাম। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি, যেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং তার সুবিধাজনক নিকটতম সময়ে ভারত সফর করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

ওম বিড়লা বলেন, আমি ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং আমাদের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১