যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ‘বম্ব সাইক্লোন’

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ‘বম্ব সাইক্লোন’

Bomb Cyclone

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে একটি ভয়াবহ শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিয়েছেন মার্কিন আবহাওয়াবিদরা, যাকে তারা ‘বম্ব সাইক্লোন’ বলে অভিহিত করছেন। এই ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলাইনা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা, ভারি তুষারপাত এবং হারিকেনের মতো শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই দুর্যোগের ফলে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ বিপর্যয় এবং জীবনহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

‘বম্ব সাইক্লোন’ আসলে কী :

আবহাওয়াবিজ্ঞানের ভাষায় একে ‘বম্বোজেনেসিস’ বলা হয়। এটি শক্তিশালী একটি শীতকালীন ঝড় যা খুব দ্রুত তীব্রতর হয়ে ওঠে। ঝড়ের কেন্দ্রে বায়ুচাপ যত কম থাকে, ঝড় তত শক্তিশালী হয়। যদি কোনো ঝড়ের কেন্দ্রীয় বায়ুচাপ ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়, তখন তাকে ‘বম্ব সাইক্লোন’ বলা হয়।

সাধারণত উত্তর মেরুর শীতল বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সংস্পর্শে আসে, তখন বায়ুচাপের এই দ্রুত পরিবর্তন ঘটে। অ্যাকুওয়েদার-এর আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেন, এটি খুব দ্রুত গভীর হতে থাকা একটি ঝড়, তবে অক্ষাংশ ভেদে এর সংজ্ঞার কিছুটা ভিন্নতা থাকতে পারে।

ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকা এলাকাগুলো পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩১ জানুয়ারি এই ঝড়টি পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানবে।

নিউইয়র্ক: চলতি সপ্তাহান্তে নিউইয়র্ক শহরে আরও প্রায় ৩ ইঞ্চি তুষারপাত হতে পারে। বর্তমানে সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও ঝোড়ো বাতাসের কারণে তা আরও ঠাণ্ডা অনুভূত হতে পারে।

উত্তর ক্যারোলাইনা ও ভার্জিনিয়া: ধারণা করা হচ্ছে, এই দুই অঙ্গরাজ্যে ঝড়ের প্রভাব সবথেকে বেশি হবে। ভার্জিনিয়া বিচ, নরফোক এবং রেলি শহরে ৬ থেকে ১২ ইঞ্চি তুষারপাতসহ ব্লিজার্ড বা তুষারঝড় হতে পারে।

আউটার ব্যাংকস: এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল পর্যন্ত হতে পারে, যা উপকূলীয় জলোচ্ছ্বাসের কারণ হতে পারে।

৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টির মাধ্যমে এই দুর্যোগের শুরু হওয়ার কথা। ৩১ জানুয়ারি ঝড়টি দ্রুত ঘনীভূত হয়ে ‘বম্বোজেনেসিস’ প্রক্রিয়ায় প্রবেশ করবে, যা বয়ে আনবে তীব্র বাতাস ও ভারি তুষারপাত। সাধারণত এ ধরণের ঝড় ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হয়ে দ্রুত অতিক্রম করে চলে যায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১