২০ রাজ্যে জরুরি অবস্থা, বিদ্যুৎহীন ১০ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু বেড়ে ১২, সতের হাজার ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু বেড়ে ১২, সতের হাজার ফ্লাইট বাতিল

Snow Storm In USA

যুক্তরাষ্ট্রে স্মরণকালের ভয়াবহতম তুষারঝড়ের তাণ্ডবে ২৪ ও ২৫ জানুয়ারি নিউইয়র্ক, টেক্সাস, লুইঝিয়ানা, টেনেসি, ক্যানসাসে ১২ জনের প্রাণহানি ঘটেছে। ঝড়ের কারণে মেইনে ছোট্ট একটি বিমান রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে তিনজন ক্রুসহ ৮ যাত্রী ছিলেন। সোমবার ভোর পর্যন্ত ওই দুর্ঘটনায় হতাহতের সঠিক তথ্য জানা যায়নি কারণ পুরো এয়ারপোর্ট বরফে আচ্ছাদিত হওয়ায় উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। তুষারঝড়ের দুইদিনে ১৭ হাজারের মতো ফ্লাইট বাতিল হওয়ার পাশাপাশি ২৬ জানুয়ারি সোমবার আরো ২৫ শতাধিক ফ্লাইট স্থগিতের তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ।

রবিবার ভোরে প্রাপ্ত সর্বশেষ সংবাদ অনুযায়ী, ১০ লাখের অধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ায় তারা অবর্ণনীয় ভোগান্তির মধ্যে আছেন। ২০ রাজ্যে ১০ কোটিরও অধিক মানুষকে হাড়কাঁপানো শীত আর তুষারে জবু-থবু করে শীতকালীন ঝড়টি কানাডার দিকে অগ্রসর হচ্ছে। সোমবার জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাঙ্কেরও নিচের তাপমাত্রা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ লুইঝিয়ানা, মিসিসিপি, টেক্সাস, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারলিনা, ওহাইয়ো, ওকলাহোমা, টেনেসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড মেইন, নিউ হ্যামশায়ার, ভারমন্ট স্টেটে অব্যাহত থাকবে।

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, অসহনীয় শীতের কারণে এ রাজ্যে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্য প্রশাসন সূত্র জানিয়েছে, লুইঝিয়ানা ও টেক্সাসে ২ জন, টেনেসীতে ১ এবং ক্যানসাসে ঠাণ্ডাজনিত কারণে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে তুষারঝড়ের কারণে সোমবার রাত পর্যন্ত ২০ রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব রাজ্যের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। এ অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কোনো কোনো স্থানে ১৫ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। এ অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনঃস্থাপনে হিমশিম খাচ্ছেন কর্মীরা। লুইঝিয়ানা এবং মিসিসিপি রাজ্যের বিস্তীর্ণ মহাসড়কে এক ইঞ্চি উচ্চতার বরফ জমেছে। সেগুলো যানবাহন চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, তুষার জমে যাওয়া এবং অসহনীয় ঠাণ্ডার কারণে নিউইয়র্ক সিটির শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ক্লাস চলছে অনলাইনে। আরো বেশ কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১