ফ্লোরিডায় এক বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৬

ফ্লোরিডায় এক বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

নিলুফারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ছবি- স্টোরের সিসিটিভি।

ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’-এর কর্মচারি নিলুফার ইয়াসমিন (৪২) কে ২ এপ্রিল সকালে এই স্টোরের বারান্দায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্টোরের সিসিটিভি-তে ধারণকৃত ফুটেজে ঘাতকের নৃশংসতা দেখে সকলেই ভীতসন্ত্রস্ত্র হচ্ছেন।

Florida-killer

সিলেটের সাঈদ আলমের ব্যবস্থাপনাধীন সেভরন গ্যাস স্টেশন ও ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’র কর্মচারি নিলুফার সকালে তালা খুলে ভেতরে ঢুকে ফজরের নামাজ আদায় করেন। সে সময় আরেকজন স্প্যানিশ মহিলা কর্মচারিও ছিলেন। তার বরাত দিয়ে এই স্টোরের মালিক ফ্লোরিডা বিএনপির নেতা আরিফ আহমেদ আশরাফ এ সংবাদদাতাকে ওইদিন রাতে টেলিফোনে জানান, দুদিন আগে এক ব্যক্তি (হাইতির ইমিগ্র্যান্ট) স্টোরে এসে এটিএম মেশিন থেকে ডলার তোলার চেষ্টা করেন। কিন্তু ক্রেডিট কার্ডের সঠিক পিন নম্বর না দিতে পারায় ড্র করা সম্ভব না হওয়ায় ওই লোকটি ক্ষেপে গাল-মন্দ করেন নিলুফারকে। তার ধারণা, ডলার ড্র করতে পারলেন না অথচ এটিএম মেশিন তার ক্রেডিট কার্ড চার্জ করেছে। এ নিয়ে ক্ষোভ ঝারতে চাইলে স্প্যানিশ কর্মীটি তাকে কনভিন্স করেন। এক পর্যায়ে চলেও যান। সেই লোকটিই আজ (বৃহস্পতিবার) সকালে আসেন এবং নিলুফারকে খুঁজতে থাকেন। সে সময় নিলুফার ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ আদায় করছিলেন। এ অবস্থায় লোকটি স্টোরের নিজস্ব পার্কে থাকা একটি জীপ হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাংচুর করছে দেখে নিলুফার দরজা খুলে বাইরে এসে বলতে থাকেন, হুয়াটস প্রবলেম। হুয়াই ইউ ডু দিস? এমন কথা শোনেই লোকটি নিলুফারের নিকটে এসেই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। নিলুফার লুটিয়ে পড়েন স্টোরের বারান্দায়। এরপর অন্তত ৬ বার প্রচন্ড জোরে আঘাত করে দুর্বৃত্তটি চম্পট দেয়। নিলুফারের নিথর দেহ একইস্থানে পড়ে ছিল। সংবাদ পেয়ে এ্যামম্বুলেন্সসহ পুলিশ এসে দেখেন যে নিলুফার বেঁচে নেই।

বিএনপি নেতা ও ব্যবসায়ী আরিফ আহমেদ আশরাফ আরো জানান, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালীর সন্তান নিলুফার ইয়াসমিন (৪২) ৬ মাস আগে এই কাজে যোগ দিয়েছিলেন। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ায় ১৮ এবং ১৬ বছর বয়সী দুই কন্যাকে নিয়ে তিনি বাস করছিলেন ফোর্ট মায়ার্সে। তাকে নির্দয়ভাবে হত্যার ঘটনাটি সোস্যাল মিডিয়া এবং স্থানীয় গণমাধ্যমে প্রচারের পর কমিউনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। নিলুফারের লাশ ময়নাতদন্তের পর স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় ফোর্ট মায়ার্স প্রেসিঙ্কটের পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের ৯ ঘণ্টা পর ঘাতক হিসেবে অভিযুক্ত রোবার্ট যোয়াসিন (৪০) নামক এক ব্যক্তিকে ঘটনাস্থলের মাইলখানেক দূর থেকে গ্রেফতার করে জামিনহীন আটকাদেশ দিয়ে লী কাউন্টি জেলে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা আরিফ আহমেদ আশরাফ আরো জানান, ১৫ বছরের অধিক সময় ধরে ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলভার্ডের সুপরিসর সড়কের পাশে এই স্টোর নির্মাণের পর ভাড়া দিয়েছি। আগে কখনো এমন নৃশংসতার ঘটনা ঘটেনি। এলাকাটিও শান্তিপ্রিয় বলেই সকলে জানে। এ অবস্থায় নিলুফারকে হত্যার ঘটনায় এলাকাবাসীও হতভম্ব। সকলেই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১