বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি

Barishal Divisional US Committee President and Secretary

যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক-মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ ইনকের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি এবং মো. সাইদুল ইসলাম বাদলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের প্রকাশিত কমিটি তালিকায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি (পিরোজপুর) হিসেবে মো. তুষার আলী শেখ, সহ-সভাপতি (বরগুনা) মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি (বরিশাল) নজরুল আলম, সহ-সভাপতি (পটুয়াখালী) মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি (ঝালকাঠি) টিএম ফেরদাউসুর রহমান এবং সহ-সভাপতি (ভোলা) মো. সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি (বরিশাল মহানগর) হিসেবে মো. মাহবুবুল আলম সর্দার, মুখ্য সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হিসেবে রাশেদুজ্জামান মিয়া হিমু এবং যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে শাহ আলম আকন্দ দায়িত্ব পেয়েছেন।

নতুন পরিষদে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুর রাজ্জাক রুবেল, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, আইন ও পুনর্বাসন সম্পাদক এডভোকেট রেশমা ইয়াসমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাকির হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হাওলাদার।

মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে সালমা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মাসুদুর রহমান খলিফা, গোপাল চন্দ্র ঘোষ ও রেদোয়ান আলম দায়িত্ব পেয়েছেন।

নতুন কার্যনির্বাহী পরিষদ বরিশাল বিভাগের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং বরিশালের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের নেতৃবৃন্দ আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশালবাসীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম নতুন গতি পাবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত