নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬
Bangabandhu Parishad NY Chapter Observes Bangabandhu Killings Day 2026
বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগে গত ২৩ আগস্ট জ্যাকসন হাইটসের জুঁইশ সেন্টারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাখাওয়াত আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ ও আজিজ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা স্বাধীনতা হরণ করেছে এবং দেশটাকে দখল করেছে। এই সকল মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ড. নূরুন নবী আরো বলেন, এই জন্য বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের এক যুগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে বিভিন্ন সমাবেশ ও সেমিনারের মধ্যে দিয়ে প্রচার করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দেশ ও জাতির জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডেপুটি কমান্ডার মো. আবু জাফর এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন আহমদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক স্টেইট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা লুৎফুন নাহার লতা, রাফায়েত চৌধুরী, কবি ফকির ইলিয়াস, মনজুর কাদের, কমান্ডার মনজুর আহমদ,সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, সঞ্জীবন সরকার ও কানু দত্ত।
অনুষ্ঠানের একপর্যায়ে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা দিনাত জাহান মুন্নী।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. আব্দুল ওহাব জোয়ারদার, দিদার শাহীন, মাহমুদুল হাসান, অধ্যাপক আব্দুল খালিক,এডভোকেট সাইদুর রহমান, অধ্যাপিকা সঞ্চিতা ঠাকুর,আব্দুল মতিন পারভেজ,মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী সোম, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মঈনুর রহমান শোয়েব,বিপ্রেশ রায়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জয়জিৎ আচার্য্য, গণশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহানারা বি. আহমদ লক্ষী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, অর্থ সম্পাদক মো. নুর উদ্দিন, প্রচার সম্পাদক কাজীরুল ইসলাম শিপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম মনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শীল, যুব বিষয়ক সম্পাদক রিটন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা ফয়জিয়া জাহান, জনসংযোগ সম্পাদক শোভন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, সদস্য ডা. মিতা চৌধুরী, ফারহানা ইলিয়াস তুলি, আক্তার হোসেন, হাবিবা কুরেশী, নুসরাত কবীর এলিন, রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, আশফাকুল হক চৌধুরী, সৈয়দ কে ফয়েজ, শেখ অলি আহমদ, সৈয়দ রুহুল আলী, নাসির উদ্দিন আদর প্রমুখ।
বঙ্গবন্ধুকে নিয়ে তরুণ প্রজন্মের মাঝে বক্তব্য রাখেন স্বপ্নীল তালুকদার ও অরণ্য মাহমুদ। তাছাড়া সভায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।