জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আর নেই

JP Leader Altaf Hossain

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মরহুম আলতাফ গত ২/৩ দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন এবং গতকাল হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন । এমতাবস্থায় তাকে উত্তরা ১৩ নং সেক্টরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাথে সাথে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় । বাংলাদেশ সময় ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মরহুম আলতাফ হোসেন নতুন বাংলা ছাত্র সমাজের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির এক বিরাট ক্ষতি ।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শোক সমবেদনা জ্ঞাপন, তাঁর রুহের মাগফেরাত কাম এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সভাপতি আবদুন নুর বড়ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আলেফ বারী টুটুল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত