খামেনির পর ইসরায়েলের নিশানায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তাঁর দপ্তরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ ২০২৬

খামেনির পর ইসরায়েলের নিশানায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তাঁর দপ্তরে হামলা

President Pezeskian

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর এবার প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে নিশানা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালিয়েছে।

মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে দফায় দফায় বোমা ফেলা হয়েছে।

বোমা আঘাত হেনেছে একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ইরানের শাসকগোষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ডে। খামেনিও এই কম্পাউন্ড ব্যবহার করেছিলেন।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, তেহরানের যে সুরক্ষিত কম্পাউন্ডে পেজেকশিয়ানের দপ্তর, খামেনির কার্যালয়ও সেখানেই ছিল।

গত সপ্তাহান্তে খামেনি তার নিজ কম্পাউন্ডেই নিহত হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায়।

খামেনির সঙ্গে নিহত হয়েছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ,এবং ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর প্রধানের মতো শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

এ পরিস্থিতিতে ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানকে নিশানা করে হামলা চালিয়ে দেশটিকে নেতৃত্বহীন করার পরিকল্পনা নিয়েছে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১