ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে প্রস্তুত রাশিয়া : পুতিন

নিউজ ডেস্ক

১০ মে ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে প্রস্তুত রাশিয়া : পুতিন

Vladimir Putin

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিবহন ও সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত। রাশিয়ার রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন একথা বলেন। তিনি বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত রাশিয়া।

পুতিন বলেন, ইরান যুদ্ধে জড়িত সব পক্ষই তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে স্থানান্তরের বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছিল। কিন্তু পরে আলোচনা থমকে যায়।

“যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে দাবি করেছিল যে (ইরানের) ইউরেনিয়াম কেবল যুক্তরাষ্ট্রেই পরিবহন করতে হবে। তখন ইরানও কঠোর অবস্থানে চলে যায়”, বলেন তিনি।

মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে জানিয়ে পুতিন আরও বলেন, এ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হবে বলে তিনি আশা করছেন। ইরান তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: মিডল ইস্ট আই/ দ্য ডন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১