নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬
Alima Khan arrests
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাহারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ২০ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাবের মুখপাত্র জানিয়েছেন।
ইমরানের দল— পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো।
রয়টার্স লিখেছে, গ্রেপ্তারের বিষয়ে তারা পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি।