ঢাকা সংবাদদাতা
১৮ নভেম্বর ২০২৬
Nazrul Islam Hiru
নাশকতাসহ বিভিন্ন মামলায় নরসিংদী-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বারিধারা থেকে মঙ্গলবার রাতে বারিধারা ডিওএইচএস থেকে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
বুধবার সকারে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।