ঢাকা সংবাদদাতা
১৪ নভেম্বর ২০২৬
AW leader Abul Hossain
ঢাকার মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল হোসেন (৫০)। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি।
ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওসির দাবি, আবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন।
তিনি দাবি করেন, “ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।”