ফটোসাংবাদিক নিহার সিদ্দিকীর ছোটভাই রুমী আর নেই

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৬

ফটোসাংবাদিক নিহার সিদ্দিকীর ছোটভাই রুমী আর নেই

Imrul Siddiqui Rumi

দেশ ও প্রবাসের বিশিষ্ট ফটোসাংবাদিক নিহার সিদ্দিকীর সবচেয়ে ছোটভাই ইমরুল ইসলাম সিদ্দিকী (রুমী) ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের বাল্বসংক্রান্ত জটিলতার চিকিৎসা করাতে গিয়ে সেখানে অকালে চিরবিদায় নিলেন এই শিল্পোদ্যোক্তা। ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে দেশে ফিরে তিনি বাংলাদেশের বিখ্যাত পারিবারিক প্রতিষ্ঠান ‘সীগাল হোটেল’-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে দেশ ও প্রবাসের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহার সিদ্দিকীর ছোটভাইয়ের এই অকাল মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না।

ইমরুল ইসলাম সিদ্দিকী (রুমী) একটি সম্মানীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আমিনুল ইসলাম সিদ্দিকী ছিলেন তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাচা ছিলেন সাবেক বিচারপতি কামরুল সিদ্দিকী। তাঁর একমাত্র বড়বোন শাহীন নার্গিস কনা এবং পিঠেপিঠি ভাই তানবীর সিদ্দিকী (কাজল) একজন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক। তাঁর একমাত্র ভগ্নিপতি—বাংলাদেশের খ্যাতনামা শিল্পপতি ও সীগাল হোটেল, হোয়াইট হাউস হোটেল এবং সীগাল স্পা-এর স্বত্বাধিকারী মাসুম ইকবাল—এই ছোট শালাকে সন্তানের মতোই স্নেহ করতেন।

মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা ‘ঢেউ’, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সীগাল হোটেলে কর্মরত অবস্থায় তাঁর আন্তরিকতা ও চমৎকার আতিথেয়তা দেশ ও বিদেশের অতিথিদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
…………………

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬