এবার জার্মানিতে জেন-জি বিক্ষোভের ঢেউ, বিক্ষোভ থেকে সহিংসতা, লুটপাট

নিউজ ডেস্ক

০১ নভেম্বর ২০২৬

এবার জার্মানিতে জেন-জি বিক্ষোভের ঢেউ, বিক্ষোভ থেকে সহিংসতা, লুটপাট

Gen Z Protests in Germany

জীবনযাত্রার ব্যয় কমানো এবং উন্নত শিক্ষার দাবিতে শনিবার জার্মানির বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। প্রতিবাদ থেকে সহিংসতা ও লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের একটি অংশ হুডি পরে রাতে ফ্ৰাংকফুট শহরে দোকানপাটে লুটপাট চালায়।

চলতি বছর ইউরোপজুড়ে দেখা দেওয়া জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভের ঢেউ এবার জার্মানিতেও ছড়িয়েছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন ভোটের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের শাসককে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করেছে। অন্যদিকে ফ্রান্সে জীবনমানে অসন্তুষ্ট তরুণ ও নাগরিকদের বিক্ষোভ দাঙ্গা ও লুটপাটে রূপ নিয়েছে।

জার্মানিতে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি গোষ্ঠী। জার্মান ভাষায় ‘জেন-জি রেগেল্ট’ এর অর্থ ‘জেন জি দায়িত্ব নিচ্ছে’। বার্লিন, ফ্রাংকফুট ও মিউনিখসহ দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ হয়।

‘জেন-জি রেগেল্ট’ জানিয়েছে, তারা বাধ্যতামূলক সামরিক পরিষেবা বিরোধিতা করে এবং শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ চায়, যেহেতু অনেক জার্মান তরুণ ক্রমবর্ধমান ব্যয়ের কারণে হিমশিম খাচ্ছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকের তথ্য অনুযায়ী, জার্মানির আর্থিক কেন্দ্র ফ্রাংকফুটে প্রতিবাদকারীরা সহিংস হয়ে ওঠার পর অন্তত দুটি দোকান লুট হয়, আরও বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত