বরগুনার সাবেক এমপির উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

নিউজ ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার সাবেক এমপির উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

AW activists arrested In Uttara Dhaka

বরগুনা-২ আসনের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ১৪ আসামির তিন দিন এবং আরেক আসামির এক দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।

তিন দিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়া। এছাড়া ফারাজানা নামে এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বলেন, তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইকবাল হোসেন আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে উভয়পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।

উত্তরা ৭ নম্বর সেক্টরে সাবেক এমপি রিমনের বাসা থেকে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণে বলা হয়, রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস’ করতে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। ২০/২২ জনও পালিয়েও যান।

অভিযোগে বলা হয়, কক্ষ তল্লাশি করে টেবিলের ড্রয়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেন। জানায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।
এদিকে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত