একটি রুটি, এক কাপ চা আর বাবার প্রতি অকৃত্রিম ভালবাসা

রাহাদ সুমন, বরিশাল

২৭ সেপ্টেম্বর ২০২৬

একটি রুটি, এক কাপ চা আর বাবার প্রতি অকৃত্রিম ভালবাসা

a father and a daughter

একটি রুটি, এক কাপ চা, আর বাবার প্রতি একটি নিষ্পাপ শিশুর ভালোবাসা, দেশ-বিদেশের নেটিজেনদের হৃদয়কে নাড়া দিয়েছে। বাবার প্রতি মেয়ের ভালোবাসা আর মমতার কাছে পরাজিত হয়েছে, জনতার হিংস্রতা, কঠোরতা। আর জয়ী হয়েছে, একটি ছোট্ট নিষ্পাপ মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা।

আর সেই সাথে, ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে একটি পরিবারের। ব্যাপক আলোচিত এ ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। সর্বশেষ রবিবার বিকেলে সরেজমিন পরিদর্শনে এসে সেই আলোচিত শিশু কন্যা ও তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন উজিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. আলী সুজা।

ভুক্তভোগী কর্মহীন শিক্ষিত যুবক রায়হানুল হক অনিক ভালোভাবে সুস্থ্য জীবনে ফিরে আসতে পারলে, তাকে কর্মজীবী করে তোলার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী সুজা।

রায়হানুল হক অনিক বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে স্থানীয় কতিপয় ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে আমাকে চোর আখ্যা দিয়ে বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন করেছে। অপরদিকে বামরাইল বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রেখে বাবাকে নির্যাতনের কথা শুনে পরিবারের সবার অজান্তেই সেখানে ছুঁটে গিয়েছিল রায়হানুল হক অনিকের নিষ্পাপ মেয়ে। সে তার বাবার প্রতি যে পরম মমতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই শিশুটি বলে, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সে কখনও চুরির সাথে জড়িত হতে পারেন না।

তবে রায়হানুল হক অনিক তার কতিপয় বন্ধুর প্ররোচনায় আগে মাদকাসক্ত ছিলেন জানিয়ে তার স্ত্রী বলেছেন, সে (অনিক) কোনোদিন চুরির সাথে জড়িত ছিল না। পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় ব্যক্তি তাকে (অনিক) জোরপূর্বক বেঁধে রেখে মারধর করে চোর বানাতে চেয়েছিল।

বামরাইলের প্রবাসফেরত ওমর খসরু তুহিন বলেন, ‘পারিবারিকভাবে তারা ভালো, সম্ভ্রান্ত ও সম্মানিত পরিবারের ছেলে। কিন্তু নেশার ভয়াল থাবা ধ্বংস করে দিয়েছে তার পুরো পরিবার ও বংশের মান-সম্মান। অনিক যথেষ্ট শিক্ষিত ও মার্জিত ছেলে।

এদিকে সেই কন্যার খোঁজে ছুটে গিয়েছিল ওয়াব টিম। তাদের সহযোগিতা করেন উজিরপুর থানা পুলিশ। উই আর বাংলাদেশ (ওয়াব)”র প্রতিষ্ঠাতা ও সিইও এসএম আকবর বলেন, মূলত অনিক শিকদার চোর না। অনিক শিকদারের বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তিনি অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা করাতে গিয়ে সবকিছু হারিয়েছে পরিবার। মাঝে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলো অনিক। সেই সুযোগটা নিয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের দল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬