ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

নিউজ ডেস্ক

১৬ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

US B-52 Bomber.jpeg

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির দুই কর্মীসহ আটজন নিহত হয়েছেন। খবর বিবিসি। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা বহু মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস বলেন, “আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে একটি ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে এবং আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।”

নিহতরা সামরিক সদস্য, বেসামরিক সরকারি কর্মী এবং সরকারি ঠিকাদারদের সমন্বয়ে গঠিত একটি দলের সদস্য বলে জানান তিনি।

এর আগে ঘাঁটি কর্তৃপক্ষ বলেছিল, প্রাথমিক তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

কর্নেল হেইস পরে এক ব্রিফিংয়ে জানান, নিহতদের নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের জানানোর ২৪ ঘণ্টা পর নিহতদের নাম প্রকাশ করা হবে।

হেইস বলেন, এ দুর্ঘটনাটি পুরোপুরিভাবে এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতের ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

তিনি জানান, ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচিকে সহায়তা করছিল বি-৫২ বিমানটি। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

খবরে আরো বলা হয়, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। বিস্তারিত কারণ অনুসন্ধানের তদন্তে ছয় মাসেরও বেশি সময় দরকার হতে পারে বলে জানিয়েছেন হেইস।

উড়োজাহাজ নির্মাতা মার্কিন কোম্পানি বোয়িং এক বিবৃতিতে বলেছে, তাদের দুই কর্মী বিমানে ছিলেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে কোম্পানি। এ বিষয়ে বিবিসির তরফে বক্তব্যের অনুরোধে কোম্পানি মন্তব্য করতে রাজি হয়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক্স পোস্টে এ দুর্ঘটনাকে ‘একটি মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি নিহতদের পরিবার ও এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি পরিবারের প্রতি সমবেদনা জানান।

বোয়িং বি-৫২ স্ট্রাটোফরট্রেস ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহার হয়ে আসছে। এটির ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’ শব্দগুচ্ছের সংক্ষেপ রূপ।

উল্লেখ্য বি-৫২ একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধেও ব্যবহার করা হয়েছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০