ইরানের পারমাণবিক কর্মসূচী বন্ধ করা অর্থনৈতিক কষ্টের চেয়েও বেশি জরুরি: ট্রাম্প

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচী বন্ধ করা অর্থনৈতিক কষ্টের চেয়েও বেশি জরুরি: ট্রাম্প

Trump

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে ইরান যুদ্ধ শেষ করার চেষ্টায় আমেরিকানদের আর্থিক কষ্ট তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার সর্বোচ্চ অগ্রাধিকার।

আমেরিকানদের আর্থিক পরিস্থিতি তাকে একটা চুক্তি করতে কতটা প্ররোচিত করছে, এক সাংবাদিকের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “একটুও না।”

রয়টার্স জানিয়েছে, চীন সফরের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার আগে মঙ্গলবার ট্রাম্প বলেন, “যখন আমি ইরানের বিষয়ে কথা বলি, একমাত্র যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আমেরিকানদের আর্থিক পরিস্থিতির কথা আমি চিন্তা করছি না। আমি কাউকে নিয়েই ভাবছি না।

“আমি শুধু একটা বিষয়ই ভাবছি: আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না। এটাই সব। এটাই একমাত্র বিষয় যা আমাকে প্ররোচিত করে।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১