নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬
Shajahan Khan
ঢাকাস্থ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের সন্তান শাহজাহান খান। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় গত ৯ এপ্রিল এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে। উল্লেখ্য, শাহজাহান খান হচ্ছেন নিউইয়র্কে জামালপুর সমিতির সাবেক নেতা শাহীন খানের ছোট ভাই।
পশুসম্পদ বিভাগে বিসিএস ক্যাডারের তরুণ এই কর্মকর্তা শাহজাহান খানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য তার ভাই শাহীন খান প্রবাসীদের দোয়া চেয়েছেন।