নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৬
কাজী আব্দুর রহিম (বামে) এবং কাজী আসাদ। ছবি-জাগো প্রহরী।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী আসাদউল্লাহর পিতা কাজী আব্দুর রহিম মাস্টার (৮৪) আর নেই। গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। উল্লেখ্য, কাজী আসাদউজ্জামান ঢাকায় রয়েছেন এবং বাবার মৃতু্যর সংবাদ নিশ্চিত করেছেন টেলিফোনে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত থাকাবস্থায় সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাকে গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মষপাড়া উপজেলার মহালক্ষি পাড়ায় জানাযা শেষে দাফন করা হয় বলে জানা গেছে। জানাযা ও দাফনে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, কর্মজীবনে এলাকায় একজন ভালো মানুষের প্রতিকৃতি ছিলেন রহিম মাস্টার। আরো উল্লেখ্য, পাঁচ ছেলে এবং দুই মেয়ের মধ্যে এক ছেলে কাজী আসাদ ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। কাজী আব্দুর রহিম মাস্টারও মাঝেমধ্যেই নিউইয়র্কে থাকতেন। মরহুমের স্ত্রীও যুক্তরাষ্ট্রে বসবাস করেন। পিতার আত্মার মাগফেরাত কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন কাজী আসাদ।