নিজস্ব প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬
মহিউদ্দিন আহমেদ
মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিরাজদিখান উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ (৭৮) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। তাকে তার নিজগ্রাম মালাখানায় কাজিরবাগ গোরস্থানে দাফনের আগে অনুষ্ঠিত জানাযায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এলাকার দীর্ঘদিনের জনপ্রিয় নেতা মহিউদ্দিন আহমেদের মুৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন। যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা ইকবাল হোসেন বলেন, বিক্রমপুরের মাটি ও মানুষের নেতা মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে আওয়ামী পরিবার একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়।