শাহরিয়ার কবিরের জামিন চেয়ে তারেক রহমানকে চিঠি

নিউজ ডেস্ক

১৪ মার্চ ২০২৬

শাহরিয়ার কবিরের জামিন চেয়ে তারেক রহমানকে চিঠি

লেখক, গবেষক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে অবিলম্বে জামিন দিয়ে তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন ব্যক্তি এবং ১৫টি সংগঠন।

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড রামি রেঞ্জার, হাউজ অব কমনসের সদস্য বব ব্ল্যাকম্যান আলাদাভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে কারাবন্দি শহরিয়ার কবিরের স্বাস্থ্যের অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

জেনোসাইড ওয়াচের প্যাডে প্রধানমন্ত্রীকে লেখা আলাদা চিঠিতে একই আহ্বান জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ৬৮ জন প্রতিনিধি এবং ১৫টি মানবাধিকার সংগঠন।

জুলাই অভ্যুত্থানের পর ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। পরে জুলাই আন্দোলনের সময়কার একাধিক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। সেই থেকে এই মানবাধিকার কর্মী ও চলচ্চিত্র নির্মাতা কারাগারে রয়েছেন। এসব মামলায় একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জামিনের আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে লর্ড রামি রেঞ্জার লিখেছেন, “আমি যে তথ্য পেয়েছি, তাতে জানা যায় যে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তাকে (শাহরিয়ার) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগগুলো বিশেষভাবে উদ্বেগজনক, কারণ ন্যায়বিচার, মানবাধিকার এবং আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকার একটি সুস্পষ্ট রেকর্ড রয়েছে তার। সারাজীবন তিনি নৃশংসতা, উগ্রবাদ এবং সব ধরনের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে পরিচিত।

“তার বর্তমান স্বাস্থ্য ও কারাবন্দি দশার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আমি বিশেষভাবে উদ্বিগ্ন। শাহরিয়ার কবির হুইল চেয়ারে চলাফেরা করেন এবং তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কারাগারে থাকা অবস্থায় তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা তিনি পাননি।”

লর্ড রামি রেঞ্জার লিখেছেন, “পরিস্থিতির গুরুত্ব এবং মানবিক দিক বিবেচনা করে আমি বিনীতভাবে আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন চিকিৎসার জন্য তাকে অবিলম্বে জামিন দেওয়া হয় এবং যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।”

সেইসঙ্গে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে করা মামলাগুলো পুনর্বিবেচনা করতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন হাউস অব লর্ডসের এই সদস্য।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১