বাংলাদেশে ফিরেছে সাবেক এমপি জোয়াহেরের মরদেহ

নিউজ ডেস্ক

০২ মার্চ ২০২৬

বাংলাদেশে ফিরেছে সাবেক এমপি জোয়াহেরের মরদেহ

Tangail MP Joaher

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ কলকাতা থেকে বাংলাদেশে আনা হয়েছে। গত ১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জোয়াহেরের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা।

৬৯ বছর বয়সি জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই এমপি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেন তার ভাতিজা বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল জানিয়েছেন।

এ ছাড়া সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুর খবর শনিবার রাতে নিশ্চিত করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন তিনি।

১ মার্চ রাতে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় জোয়াহেরুল ইসলামের লাশ গ্রহণ করেন তার স্বজনরা। ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি লাশবাহী গাড়িতে তার মরদেহ তুলে নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তারা।

তার আগে জোয়াহেরুল ইসলামের ছোট ভাই সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন সাবেক এই এমপি। কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন, তিনদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তিনি বলেন, ‘মাল্টিঅর্গান ফেইলিওরের’ কারণে জোহায়েরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম পরান আলী মিয়া।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১