রাশিয়ার ৮ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাশিয়ার ৮ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

EU Sanctions

রাশিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসন ক্ষুন্ন করার সন্দেহে নতুন করে আট কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইইউ কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রুশ বিচার বিভাগের এমন কিছু সদস্য, যারা রাশিয়ার বিশিষ্ট অধিকারকর্মীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগে সাজা দেওয়ার জন্য দায়ী। এছাড়াও তালিকায় আছেন এমন কিছু পেনাল কলোনির প্রধান, যেখানে রাজনৈতিক বন্দিদের অমানবিক ও মর্যাদাহানিকর অবস্থায় আটকে রাখা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৮ কর্মকর্তার মধ্যে আছেন- একটি পেনাল কলোনির প্রধান আলেক্সেই ভাসিলিভিচ ভালিজার, একটি প্রাক-বিচার আটক কেন্দ্রের প্রধান আন্তন ভ্লাদিমিরোভিচ রিচার, সেন্ট পিটার্সবার্গের বিচারক ইভা অ্যালেক্সান্দ্রোভনা গিউন্তার এবং আন্দ্রেই পাভলভিচ শিবাকভ।

আরোপিত নিষেধাজ্ঞার ফলে এই কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশে ভ্রমণ করা কিংবা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে ইইউ-তে থাকা তাদের সব সম্পদ জব্দ করা হয়েছে।

তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের কোনও নাগরিক বা কোম্পানি তাদেরকে কোনওকম তহবিল সরবরাহ করতে পারবে না।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে ইইউ সদস্যরাষ্ট্রগুলো প্রথম ২০২৪ সালে একদল রুশ কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য ৮ রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে এ পর্যন্ত রাশিয়ার ৭২ জন ব্যক্তি ইইউ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১