১৩তম সংসদ নির্বাচন

ধানের শীষে পড়েছে ৫০% ভোট, দাঁড়িপাল্লায় ৩২%

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষে পড়েছে ৫০% ভোট, দাঁড়িপাল্লায় ৩২%

Voting in Bangladesh

সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভোট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি; যা প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। ধানের শীষ প্রতীকে লড়াই করে ২৯১ জন এ ভোট পেয়েছেন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; এবার দাঁড়িপাল্লা পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট, যা ৩১ দশমিক ৭৬ শতাংশ। ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সংসদ ও গণভোট হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। এর ‍তিন দিন পর ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটের হিসাব প্রকাশ করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১