স্বাধীনতার ঘোষণার ব্যাপারে জিয়াকে আমিই পরামর্শ দিয়েছিলাম : অলি আহমেদ

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬

স্বাধীনতার ঘোষণার ব্যাপারে জিয়াকে আমিই পরামর্শ দিয়েছিলাম : অলি আহমেদ

LDP Oli Ahmed

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনিই পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা-১১ আসনে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এই দাবি করেন।

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেন, “স্বাধীনতার ঘোষণার ব্যাপারে তাকে (জিয়াউর রহমান) আমি পরামর্শ দিয়েছিলাম। উনাকে বলেছি, আমরা বিদ্রোহ করেছি, কিন্তু বাংলাদেশের মানুষ তো জানবে না, আমরা কিভাবে বিদ্রোহ করলাম।

“আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি স্বাধীনতার ঘোষণা না হত- তাহলে অন্য বেঙ্গল রেজিমেন্টগুলো বিদ্রোহ করত না। তখন পৃথিবীর লোকেরাও জানত না যে, এখানে প্রশাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহ হয়েছে।”

তিনি বলেন, “কিন্তু অশিক্ষিত লোকেরা বিদ্রোহ কথাটার অর্থ বুঝে না। যার জন্য জামায়াত আমিরের বিরুদ্ধে এসব কুকথা বলছে। তাদেরকে বলব লেখাপড়া কর, গুণ্ডামি করে দিন চলবে না।”

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর আগের মতো নেই। এ কারণেই তিনি বিএনপি ছেড়েছেন।

জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের পাকরাও করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১