নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা : নিজ নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা : নিজ নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

US Embassy Dhaka

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, নির্বাচন ঘিরে সভা-সমাবেশ, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদের মতো ধর্মীয় স্থানে ‘রাজনৈতিক সহিংসতা বা উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে’।

“যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচিত সতর্কতা অবলম্বন করা। মনে রাখা উচিত শান্তিপূর্ণ বিক্ষোভ বা সমাবেশও বিরোধপূর্ণ এবং সহিংসতায় রূপ নিতে পারে। উচিত হল বিক্ষোভ এড়িয়ে চলা এবং বড় সমাবেশের চারপাশে সতর্কতা অবলম্বন করা।”

দূতাবাস বলছে, ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সরকার। সে অনুযায়ী ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও ১১ ও ১২ ফেব্রুয়ারি ‘অনসাইট’ বিভিন্ন পরিষেবা কমিয়ে আনা হবে।”

নাগরিকদের সাতটি পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “বড় জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলুন, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন হোন, স্থানীয় খবরাখবর পর্যবেক্ষণ করুন, সতর্ক ও চুপচাপ থাকুন, জরুরি যোগাযোগের জন্য চার্জ থাকা ফোন সঙ্গে রাখুন, নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, বিকল্প চলাচলের পথ পরিকল্পনা করুন।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১