জামায়াত আমির মেয়েদেরকে পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৬

জামায়াত আমির মেয়েদেরকে পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর

IAB Rezaul Karim

জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট ভেস্তে যাওয়ার দুই সপ্তাহর মাথায় দলটির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, “ইসলামী আন্দোলনকে উগ্র বলা হয় কেন? আমরা তো এই কথা বলতে পারি না— জামায়াতের আমির যে রকম বলেছিল, ‘এই ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো’।

“চারপাশে বসিয়ে সেলফি তোলে এই মুরুব্বি মানুষ— বেপর্দা মেয়েদের সাথে; এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না। আচ্ছা মেয়ে এবং ছেলেদের ভেতরে চলার পার্থক্যটা কি আমরা করছি, না আল্লাহ করছে?”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএম কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্যে এ মন্তব্য করেন চরমোনাই পীর।

তিনি বলেন, “আপনার জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন এই আমেরিকা দূতাবাসে বসে সেখানে ‘আমাদের দেশে জঙ্গি আছে’—এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে।

“কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক—কেউ কিন্তু কখনোই— যতোই আমেরিকা-ভারত বারবার চেয়েছিল যে ‘আমাদের দেশে জঙ্গি আছে’ এইটা প্রমাণ করার জন্য; কিন্তু আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে, ‘আমাদের দেশে জঙ্গি আছে’। বারবার বলেছে, ‘আমাদের দেশে কোনো জঙ্গি নাই, আমাদের দেশে কোনো উগ্রপন্থি নাই’।

“কিন্তু আজকে আফসোস ইসলামের নাম দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে যাইয়া ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী, জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে।”

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “আমরা ধিক্কার জানাই। আমরা কি আসলে জঙ্গিবাদী? আমরা কি উগ্রবাদী?”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১