শাহজালাল বিমানবন্দরের ইডিকে হুমকি : দায়রা আদালতেও জামিন পেলেন না আখতারুজ্জামান

ঢাকা সংবাদদাতা

২৬ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের ইডিকে হুমকি : দায়রা আদালতেও জামিন পেলেন না আখতারুজ্জামান

Major Akhtaruzzaman

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় মহানগর দায়রা জজ আদালতেও জামিন মেলেনি জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের। ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সালেকীন হাবিব বাপ্পীর আদালতে আখতারুজ্জামানের পক্ষে শিশির মনির ও আব্দুর রাজ্জাক জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ওমর ফারুক ফারুকী। এর আগে ঢাকার সিএমএম আদালত থেকেও তার জামিন নামঞ্জুরের আদেশ আসে।

গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”

এ ঘটনায় ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ৩ অক্টোবর তাকে এক দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬