বরিশালে আওয়ামী লীগ নেতা মিলন ভূঁইয়া গ্রেপ্তার

রাহাদ সুমন, বরিশাল

১৩ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে আওয়ামী লীগ নেতা মিলন ভূঁইয়া গ্রেপ্তার

Milon Bhuiyan Arrests

বরিশাল জেলা আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকায় বরিশাল ‘ল’ কলেজের পেছনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিলন ভূঁইয়া ছাত্রলীগের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Facebook Comments Box