বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, বেড়েছে অর্থের পরিমাণ

নিউজ ডেস্ক

০২ আগস্ট ২০২৬

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, বেড়েছে অর্থের পরিমাণ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসার আবেদন করতে জামানত হিসেবে ২০ হাজার ডলার পর্যন্ত জমা দিতে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ টাকার বেশি। ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নোটিসে এ তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

নোটিস অনুযায়ী, ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া ‘বি-১’ এবং ‘বি-২’ ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

নোটিসে বলা হয়েছে, “কনস্যুলার কর্মকর্তারা ভিসা দেওয়ার শর্ত হিসেবে এসব দেশের নাগরিকদের জামানত হিসেবে ২০ হাজার ডলার পর্যন্ত জমা দেওয়ার কথা বলতে পারবেন।”

ভিসা বন্ডের পরীক্ষামূলক এ কর্মসূচি ২০২৫ সালের। এটি বাস্তবায়ন করা কতটা সম্ভব, সেটা মূল্যায়নে এ প্রকল্পের আওতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে একটা কাঠামো দেওয়া হয়েছিল।

সেই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার মনে করছে, “বন্ডভিত্তিক ভিসাধারীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ভিসা বন্ড কর্মসূচি একটি কার্যকর উপায়।”

পরীক্ষামূলক কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড চাইতে পারতেন।

নতুন সিদ্ধান্তে ৫ হাজার ডলারের সুযোগ বাতিল করে বন্ডের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন নিয়ম ৩ অগাস্ট কার্যকর হবে।

এই কর্মসূচির আওতায় থাকা ৫০ দেশের তালিকায় ৩০টি দেশই আফ্রিকার। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়া, জর্জিয়া, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের নাম রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ঘটনা কমাতে এ নীতি নেওয়া হয়েছে। তবে অভিবাসন খাতের অধিকারকর্মীরা মনে করছেন, এ নিয়েমের ফলে যুক্তরাষ্ট্রে ‘বৈধ উদ্দেশ্যের’ ভ্রমণও কমে যাবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১