ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির পদত্যাগ

নিউজ ডেস্ক

১১ জুন ২০২৬

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির পদত্যাগ

British Defence Secretary John Helly

সামরিক ব্যয় নিয়ে বিরোধের জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জন হেলি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় সরকারি বরাদ্দ দিতে ব্যর্থতার অভিযোগ করেছেন।

রয়টার্স বলছে, সামরিক ব্যয় সম্প্রসারণের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর বিষয়ে ব্রিটেনের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় কয়েক মাস ধরে আলোচনা করছে। কিন্তু গত বছর থেকে দেশটির প্রতিরক্ষা বিনিয়োগ (ডিআইপি) বিলম্বিত হচ্ছে।

স্টারমারকে লেখা এক চিঠিতে হেলি বলেন, ক্রমবর্ধমান হুমকির এই সময়ে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ দিতে প্রধানমন্ত্রী অক্ষম হয়েছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়েরও কোনো সদিচ্ছা দেখা যায়নি।

তিনি বলেন, এই বিপজ্জনক সময়ে প্রতিরক্ষা ও দেশের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং ব্যয় সংক্রান্ত নিরীক্ষা জানুয়ারিতেই সম্পন্ন হয়েছে।

হেলি লিখেছেন, সোমবার বিকেলে তিনি চূড়ান্ত প্রতিরক্ষা নিষ্পত্তি দেখেছেন। এতে প্রয়োজনের তুলনায় ‘অনেক কম’ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি লেখেন, এই মুহূর্তে যথাযথ ডিআইপি ছাড়া আমি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। কারণ এটি আমাদের বাহিনীর প্রস্তুতি কমিয়ে দেবে, অভিযানে নিয়োজিত কর্মীদের ঝুঁকি বাড়িয়ে দেবে এবং দেশকে আরও অনিরাপদ করে তুলতে পারে।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, আমাদের বাহিনীর জন্য প্রয়োজনীয় বরাদ্দ ছাড়া কোনো ডিআইপি নিষ্পত্তি গ্রহণ করতে পারব না। তাই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার পদত্যাগপত্র জমা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০