জো বাইডেনের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার

নিউজ ডেস্ক

০৯ আগস্ট ২০২৬

জো বাইডেনের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের (৮৩) প্রোস্টেট ক্যান্সার তাঁর শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে তা খুব যন্ত্রণা দিচ্ছে বলেও তাঁর ছেলে হান্টার বাইডেন বিবিসির ‘নিউজনাইট’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। সাক্ষাৎকারে হান্টার বলেছেন, “বাবার ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এটি খুব যন্ত্রণাদায়ক আর এটি অনেক দিক থেকেই অত্যন্ত দুর্বল করে দেয়।” গত ৭ আগস্ট অনলাইনে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে হান্টার বাইডেনের সাক্ষাৎকারের বিষয়ে ৮৩ বছর বয়সী জো বাইডেনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাইডেন হোয়াইট হাউস ছাড়ার প্রায় চার মাস পর গত বছরের মে মাসে জানান, তাঁর প্রোস্টেট ক্যান্সারের একটি ‘আক্রমণাত্মক ধরন’ শনাক্ত হয়েছে। ওই সময়ই তিনি জানিয়েছিলেন, ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

অক্টোবরে বাইডেনের মুখপাত্র জানান, সাবেক প্রেসিডেন্টকে রেডিয়েশন চিকিৎসা ও হরমোন থেরাপি দেওয়া হচ্ছে।

বাইডেন ২০২০ সালে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। প্রেসিডেন্ট থাকাকালে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত বাইডেনের শারীরিক অবস্থা ও মানসিক তীক্ষ্ণতা পর্যালোচনার বিষয় হয়ে উঠেছিল।

চলতি বছরের জুনে বাইডেন শিকাগোতে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাইডেন ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিকথা ১৭ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত