ঢাকা সংবাদদাতা
১০ নভেম্বর ২০২৬
Tarique Rahman meets President Erdogan
বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়া পৌঁছার ঘণ্টা কয়েকের মধ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে আধা ঘণ্টার এ বৈঠক হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৪টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নিতে আনতালিয়ায় পৌঁছেন।
উপ-প্রেস সচিব বলেন, জলবায়ু সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে সূচি রয়েছে।
আনতালিয়ার এক্সপো সেন্টারে ৮ নভেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়েছে কপ-৩১ সম্মেলন। সম্মেলনটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত।