ডিসেম্বরেই দেশে ফিরতে চাই, জাপানের সমর্থন দরকার: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬

ডিসেম্বরেই দেশে ফিরতে চাই, জাপানের সমর্থন দরকার: শেখ হাসিনা

Sheikh Hasina File Photo

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৯) শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে বলেছেন, ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরতে চান এবং এ জন্য জাপানের সমর্থন প্রয়োজন। এ মাসেই বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট ইস্যু করতে অস্বীকৃতি জানিয়েছে। হাসিনা বলেন, ‘যা যা করা সম্ভব, সবই করে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চাই। এ জন্য জাপানের সমর্থন দরকার।’

গত বছর বিশেষ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের দমন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। গ্রেপ্তারের আশঙ্কা থাকা সত্ত্বেও কেন ফিরতে চান—জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু আমার বিরুদ্ধে নয়, পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ আনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর হত্যা-সহিংসতায় ভরা এই পরিস্থিতি বদলাতেই হবে।’

আওয়ামী লীগকে গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। অতীতের কর্তৃত্ববাদী শাসনধারা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা ‘মিথ্যা’ বলে অস্বীকার করেন এবং বলেন, তাঁর ভূমিকা ‘শক্তিশালী অর্থনীতি গড়া’।

বাংলাদেশে আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন। সূত্র: কিয়োদো সংবাদ সংস্থা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত