নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৬
Food distribution on March 17
জাতির জনত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ইফতারের আগে ঢাকার আগারগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের উপকমিটির ২০-২৫ জন নেতাকর্মী।
ঢাকার রমনা কালিমন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্দির কমিটির সাবেক সভাপতি উৎপল সাহা। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর একটি রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
খাদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মুহাম্মদ আনোয়ার হোছাইন, আনোয়ার হোসাইন, নাসিম আল মোমিন রূপক, এস এম আব্দুর রহিম, এনামুল হক প্রিন্স, আমিরুল ইসলাম, মো. রুহুল আমিন, ওমর ফারুক, মিজানুর রহমান জনি, তুষার, নিটোল, এন আই সৈকত ও নুরুন্নবী রাজু উপস্থিত ছিলেন।