সন্দ্বীপে দুই হাজার পরিবারকে কাদের মিয়ার ঈদ উপহার

চট্টগ্রাম প্রতিনিধি

১৫ মার্চ ২০২৬

সন্দ্বীপে দুই হাজার পরিবারকে কাদের মিয়ার ঈদ উপহার

সদ্বীপের দুঃস্থ মানুষের মধ্যে কাদের মিয়ার ত্রাণ তৎপরতা। ছবি-জাগো প্রহরী।

ঈদ উপলক্ষে সন্দ্বীপের অসহায় দুই হাজার পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল এবং চরম সংকটে নিপতিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২২০ জন কর্মীর প্রত্যেকের পরিবারের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে। নিউইয়র্কে বসবাসরত মানবতার ফেরিওয়ালা আব্দুল কাদের মিয়া তার ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করছেন। এ কাজে মানবিক বোধ সম্পন্ন এলাকার ভিন্নমতের রাজনীতিকরাও সহযোগিতা করছেন। ঘটনাটি নতুন না হলেও সময়ের পরিপ্রেক্ষিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সুধীজনের মাঝে।

আওয়ামী লীগ ক্ষমতায় নেই। গত ১৫ বছর ক্ষমতায় থাকাকালে যারা নানা সুযোগ-সুবিধা পেয়েছেন তারাও গা ঢাকা দিয়েছেন। আর যারা তৃণমূলের নেতা-কর্মী তারা ন্যূনতম মর্যাদা পাননি। এই তৃণমূলের লোকজনের পাশেই দাঁড়িয়েছেন মুজিব আদর্শের নিবেদিত নেতা আব্দুল কাদের মিয়া। প্রবাসে কষ্টার্জিত অর্থের বড় একটি অংশ বরাবরই সন্দ্বীপসহ চট্টগ্রাম এবং অন্য এলাকার দুঃস্থ মানুষের জন্যে ব্যয় করেন ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র ব্যানারে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনেরও সভাপতি। একইসাথে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সমবায় উপ-কমিটির অন্যতম সদস্য মো. কাদের মিয়ার রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছে ছাত্রলীগের হাত ধরে।

এরশাদের দমন-পীড়নের বিরুদ্ধে চট্টগ্রাম রাজপথে আন্দোলন-মিছিলের অন্যতম কণ্ঠ কাদের মিয়া ভাগ্য গড়ার কঠোর শ্রমে বহুজাতিক সিটি নিউইয়র্কে ব্যস্ত থাকলেও মুজিব আদর্শকে বলিষ্ঠভাবে লালন করছেন। সে তাগিদেই গত দেড় দশকের অধিক সময় ধরে সন্দ্বীপ এবং চট্টগ্রামের আর্ত-মানবতার সেবায় কখনো কার্পণ্য করেননি। কোটি কোটি টাকা ব্যয় করেছেন অকৃপণচিত্তে।

আওয়ামী লীগের চরম এ দুঃসময়ে দুঃস্থ সাথী-কর্মীদের পাশে দাঁড়ানোর ঘটনা প্রসঙ্গে অনেকে সোস্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ নেত্রীর অনুপস্থিতিতেও থেমে নেই তাঁর মমতার হাত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বঙ্গবন্ধুর আদর্শের অদম্য সৈনিক, মানবতার ফেরিওয়ালা আব্দুল কাদের মিয়া দুঃস্থ ও অসহায়দের দ্বারে দ্বারে পৌঁছে গেছেন প্রিয় নেত্রীর মমতা ও ভালোবাসার উপহার নিয়ে। মানুষের পাশে দাঁড়ানোই যাঁর পরিচয়, সেই নির্ভীক জননেতার এই পথ চলা হোক আমাদের অনুপ্রেরণা। অসংখ্য ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা আপনাকে’।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১