মকিস মনসুর প্রেসিডেন্ট, আসরাফ জেনারেল সেক্রেটারী

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

Greater Sylhet Community UK National Convention Held

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেটস, অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।

greater Sylhet Community UK Central Committee Convention Held

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ‍্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী ও সৈয়দ সায়েম করিমসহ ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

greater Sylhet Community UK Central Committee Convention Held

১৩ অক্টোবর সম্মেলনের দ্বিতীয় দিন অধিবেশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন‍্য নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আশরাফ মিয়া এবং ট্রেজারার হেলেন ইসলাম।

সম্মেলনে প্রকাশিত ‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন :

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনের সম্পাদনায় ছিলেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী, শাহ শাফী ও আব্দুর রহিম রনজু।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল রকমারি সুস্বাদু খাবারের আয়োজন। সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ, পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য সম্মিলনে দিনটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে। এদিকে সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি বিভিন্ন এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমান ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা ইত্যাদি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন ,সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম ,কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যাবসায়ী শাহনুর আহমদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার এ কে এম হেলাল ,কাউন্সিলার গুলজার আহমদ ,বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠনের উপদেষ্টা মাসুদ চৌধুরী, আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাংবাদিক সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়াসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে সম্মানিত প্যাট্রন ও উপদেষ্টাসহ সম্মেলনে আগত অতিথিবৃন্দ বলেন, যুক্তরাজ্যের সকল অঞ্চল থেকে দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে যাঁরা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

জানিয়ে আমাদের বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পারা সত্যিই অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। কমিউনিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্য জুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত