নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬
Dr. Mahabbur Rahman Tuku Speaks at Adda Restaurant Launching Ceremony
নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীট ও ৩৭ এভিনিউর কোণায় (সাবেক হাটবাজার গ্রোসারী ও রেস্টুরেন্ট) বর্ণাঢ্য আয়োজনে গত ১৮ সেপ্টেম্বর বাদ জুমা শুভ উদ্বোধন হয় বাংলাদেশি মালিকানাধীন সুস্বাদু বাংলা ও চাইনিজ খাবারের অভিজাত আড্ডা রেস্টুরেন্টের।
আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত, পরিবারবান্ধব আড্ডা রেস্টুরেন্টের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানটির অন্যতম ডিরেক্টর আমিনুল ইসলাম মিঠু।

এদিন বাদ জুমা আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আড্ডা’র যাত্রা শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মুফতি মুহাম্মদ সাদিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান সেলিম, নিউইয়র্ক সিটির মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর আবুল বাশার, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি ড. মাহাবুবুর রহমান টুকু, মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহ-সভাপতি, খামারবাড়ী গ্রুপের ডিরেক্টর এবং জেবিবিএ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, সারওয়ার খান বাবু ও আড্ডা’র অপর ডিরেক্টর আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মফিজুর রহমান।
আড্ডা রেস্টুরেন্টের অন্যতম ডিরেক্টর আমিনুল ইসলাম মিঠু জানান, বাঙালির প্রিয় খাবারকে আধুনিক “ফিউশন” প্রক্রিয়ায় আরো মজাদার ও রুচিশীল করাই তাঁদের মূল লক্ষ্য।
জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টের দুতলায় মনোরম পরিবেশে পরিবারিক আয়োজনের ব্যবস্থাসহ বেসমেন্টে ১৫০ জনের সুসজ্জিত পার্টি হলও রয়েছে। জ্যকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্ট খোলা থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, নিউইয়র্কের ব্রঙ্কসে একই কোম্পানির আড্ডা রেস্টুরেন্ট সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছে।