মায়ামীতে এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

২৩ অক্টোবর ২০২৬

মায়ামীতে এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করবেন জায়েদ খান

Actor Zayed Khan

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা মায়ামীতে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-এর জমকালো আয়োজন হতে যাচ্ছে। এতে প্রথমবার এই আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দু’দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আমেরিকার প্রবাসীদের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ।

এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা ও শীর্ষ তারকা শিল্পীরা অংশ নেবেন কালচারাল শোর এই বিশাল আসরে। একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জায়েদ খান। আয়োজনে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় ও সুপারহিট গানের সাথে দর্শক মাতাতে দেখা যাবে এই অভিনেতাকে।

এদিকে ঢালিউডের এই আলোচিত তারকা মায়ামীর মঞ্চে পারফর্ম করবেন এমন খবরে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার পাশাপাশি তার পরিবেশনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় প্রবাসীরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত