ট্রুডোর সন্তানের মা হচ্ছেন কেটি পেরি!

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬

ট্রুডোর সন্তানের মা হচ্ছেন কেটি পেরি!

Justin Trudeau and Ketty Perry

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা নেটিজেনদের মাঝে। এবার চাউর হয়েছে তাদের ঘর আলো করে নতুন অতিথি আসার গুঞ্জন; এও ছড়িয়েছে, যমজ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা! বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন এই জুটির এক ঘনিষ্ঠ সূত্র।

সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, পেরি ও ট্রুডো দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। তাদের সাম্প্রতিক একটি সফরের ছবির সঙ্গে এই তথ্য যুক্ত করে প্রচার করায় মুহূর্তেই তা লাখ লাখ মানুষের নজরে আসে। নেটিজেনদের কেউ কেউ এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকে তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

পরে দেখা যায়, এই গুঞ্জনের সূত্রপাত মূলত একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে। সেখানে ২০১৪ সালের একটি পুরনো সোনোগ্রাম রিপোর্ট ব্যবহার করে দাবি করা হয় যে কেটি পেরি অন্তঃসত্ত্বা। পরবর্তীতে এক্স-এর ‘কমিউনিটি নোট’-এর মাধ্যমে বিষয়টি ভুয়া বলে চিহ্নিত করা হলেও ততক্ষণে তা ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই গুঞ্জনের অবসান ঘটানো হয়েছে। দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাস্টিন ও কেটির সম্পর্ক চমৎকার কাটছে। তবে বর্তমানে তাদের সন্তান হওয়ার কোনো খবর নেই। সূত্রটি আরও জানায়, তারা এখন একে অপরের সান্নিধ্য এবং আগের সম্পর্কের সন্তানদের নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছেন।

যদিও এখন পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে মা হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটিকে নিছক গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

বনিপদের দেখা পেলাম

০৪ জুলাই ২০২৫

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১