রুশ মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল বিল গেটসের : এপস্টেইন নথির তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬

রুশ মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল বিল গেটসের : এপস্টেইন নথির তথ্য

Bill Gates and Jeffrey Epstein (Inset)

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিনিয়োগকারী জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট তদন্তের নথিপত্রের একটি বড় অংশ প্রকাশ করেছে। ৩০ লাখেরও বেশি পাতার এসব নথি প্রকাশিত হওয়ার পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিতর্কিত অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার (৩০ জানুয়ারি) এই বিপুল পরিমাণ নথির পাশাপাশি ২০০০ ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে ডিসেম্বরে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে কিছু নথি প্রকাশ করা হলেও ১,০০০-এর বেশি ভিকটিমের পরিচয় সুরক্ষার স্বার্থে বাকিগুলো তখন আটকে রাখা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন প্রকাশিত নথিগুলোর মধ্যে কিছু খসড়া ইমেইল আছে যেগুলো এপস্টেইন লিখেছিলেন বলে মনে করা হচ্ছে আর এগুলোতে বিল গেটসের ওপর আলোকপাত করা হয়েছে। এসব ইমেইলে দাবি করা হয়, গেটস কথিত ‘রুশ’ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন আর তা তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছে গোপন করার চেষ্টা করেছিলেন।

এপস্টেইন এই দাবিগুলো গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিচের পক্ষ থেকে একটি খসড়া বিবৃতিতে লিখেছিলেন। সেখানে দাবি করা হয়, নিকোলিচ গেটসকে ‘রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পরিণতি’ মোকাবিলায় ওষুধ সংগ্রহ থেকে শুরু করে বিবাহিত নারীদের সঙ্গে তার গোপন সাক্ষাতে সহায়তা করতে বাধ্য হয়েছিলেন। এমনকি ব্রিজ টুর্নামেন্টের জন্য ‘অ্যাডারাল’ নামক ওষুধ সরবরাহের কথাও সেখানে উল্লেখ আছে।

অন্য একটি খসড়া ইমেইলে এপস্টেইন অভিযোগ করেন, বিল গেটস নিজের ভাবমূর্তি বাঁচাতে মেলিন্ডাকে তার অজান্তেই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য নিকোলিচের কাছে সাহায্য চেয়েছিলেন। ওই নথিতে সতর্ক করা হয়েছিল যে, মেলিন্ডা যদি প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের মামলা করেন তবে তাদের দাতব্য কার্যক্রম বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে।

২০১৭ সালে রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভোর সঙ্গে গেটসের কথিত সম্পর্কের বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এপস্টেইন—এমন তথ্যও নথিতে পুনরায় উঠে এসেছে। ধারণা করা হয়, এপস্টেইনের একটি চ্যারিটেবল ফান্ডে বিনিয়োগ করতে গেটস অস্বীকৃতি জানানোর পর তিনি এই হুমকি দিয়েছিলেন।

এদিকে বিল গেটসের একজন মুখপাত্র এই সব দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “এই নথিগুলো কেবল এপস্টেইনের হতাশা এবং কাউকে ফাঁদে ফেলা বা মানহানি করার জন্য সে কতদূর যেতে পারে, তারই প্রমাণ। এই দাবিগুলো সম্পূর্ণ অবাস্তব ও মিথ্যা।”

১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বিল গেটস ও মেলিন্ডা বিবাহিত ছিলেন। মেলিন্ডা এর আগে জানিয়েছিলেন যে, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং এপস্টেইনের সঙ্গে তার মেলামেশা তাদের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।

অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কাজে ব্যবহারের জন্য পাচারের অভিযোগে বিচারাধীন থাকা অবস্থায় ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে মারা যান ধনকুবের জেফরি এপস্টেইন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১