পোশাক ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬

পোশাক ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

BB Governor Mostaqur Rahman

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোস্তাকুর রহমান গভর্নর পদে আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এফসিএমএ করা মোস্তাকুর বর্তমানে হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত।

তিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত বছরের জুলাই থেকে কাজ করছেন।

মোস্তাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে আইসিএমএবি থেকে ডিগ্রি নেন ১৯৯১ সালে।

ব্যবসায়ী কোনো সংগঠনের নেতৃত্বে তাকে দেখা না গেলেও পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনে তিনি সদস্য হিসেবে ছিলেন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার পর এমন এক সময়ে গভর্নরকে সরিয়ে দেওয়া হল, যখন কেন্দ্রীয় ব্যাংকে আহসান এইচ মনসুরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন একদল কর্মকর্তা।

তিন কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিস ও বদলি করার ঘটনায় বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে তারা কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবাদ সমাবেশ করেন।

দাবি না মানলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলমবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয় ওই সমাবেশ থেকে।

পদত্যাগের দাবির বিষয়ে প্রশ্ন করলে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, “পদত্যাগ কোনো ইস্যু নয়। আমি এখানে চাকরি করতে আসিনি, সেবা দিতে এসেছি। প্রয়োজন হলে দুই সেকেন্ড সময় লাগবে না পদত্যাগ করতে। তবে আমরা প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেব।”

তিনি বলেন, “একটি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে শৃঙ্খলা মেনে চলতে হবে। চাকরি করবো কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম মানবো না—এটি গ্রহণযোগ্য নয়।”

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১