রমজানে ডিসকাউন্টের প্রতিযোগিতায় নিউইয়র্কের রেস্টরেন্টগুলো

১৬ আইটেমের ইফতারি বক্স, জিলাপি-হালিম-খিচুড়ির ছড়াছড়ি

২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ডিসকাউন্টের প্রতিযোগিতায় নিউইয়র্কের রেস্টরেন্টগুলো

Iftar arrangements in NY City

থাই স্যুপ-৪.৯৯, ললি পপ-৮.৯৯, ফ্রাইড চিকেন ভেজিটেবল রাইস-৭.৯৯ ডলার, রোস্ট পোলাও-৬.৯৯, হালিম-৬.৯৯, গরুর গোশত এবং ভুনা খিচুড়ি ৭.০০ ডলার করে। প্রতি পাউন্ড জিলাপি-৭.৯৯ ডলার, ঘি ভাজা জিলাপি-১৮.০০, খেজুরের গুড়ের জিলাপি-১২.০০ এবং কালিজিরা জিলাপি-১০ ডলার করে। পবিত্র রমজান উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আব্দুল্লাহ সুইটস রেস্টুরেন্টে বিশেষ এই মূল্যহ্রাস চলছে। পাশাপাশি মুড়ি, বুট, পিঁয়াজু, জিলাপি, খেজুর, বেগুনি, আলুর চপসহ ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম ধরা হয়েছে মাত্র ১০.৯৯ ডলার।

আব্দুল্লাহ সুইটসের মালিক সুলতান আহমেদ আরো জানান, মুসল্লিদের অনুভূতির প্রতি খেয়াল রেখে প্রতিটি মসজিদে ইফতারের জন্যও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। ছানা, বুট, পিঁয়াজু, বেগুনি, শসা, জিলাপি, খেজুর, আলুর চপ (মাথাপিছু) লাগবে ৭.৯৯ ডলার করে। ইফতার-সামগ্রি তৈরীর সমস্ত পণ্যের দাম বেড়েছে। তারপরও আব্দুল্লাহ স্যুইটস, শেফ মহল, সানাইয়ে তেমনভাবে ইফতার পণ্যের দাম বৃদ্ধি করা হয়নি। ইফতারের মতো ফুল কোর্স ডিনারের দামও হ্রাস করা হয়েছে এসব রেস্টুৃরেন্টে।

জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্টে ১৫ আইটেমের ইফতারি বক্স ১০.৯৯ ডলার করে। ১৫ মাইলের মধ্যে ১০০ বক্সের অধিক নিলে ফ্রি ডেলিভারি মিলবে। আইটেমের মধ্যে রয়েছে ছোলা বুট, মুড়ি, পিঁয়াজু, বেগুনী, আলুর চপ, মরিচি, সামী কাবাব, খেজুর, শসা, তরমুজ, আঙ্গুর, মাল্টা, জিলাপি, বিরিয়ানি/খিচুড়ি। এছাড়া সানাইতে বুফ ডিনার বিক্রি হচ্ছে ৯.৯৯ ডলার করে। জিলাপি বিক্রি হচ্ছে প্রতি পাউন্ড ৭.৯৯ ডলারে।

১০০ জনের বেশি মানুষের ইফতারসহ ডিনারের (ক্যাটারিংয়ের) মূল্য মাথাপিছু ১৪.৯৯ ডলার করে। ১৫ মাইলের মধ্যে হলে ডেলিভারি ফ্রি। ডিনার আইটেমে রয়েছে সোলাবুট, চিকেন ললিপপ, খেজুর, শসা, বেগুনী, সামী কাবাব, জিলাপি, তরমুজ, মাল্টা, আঙ্গুর চিকেন, সমুচা, ফ্রাইড রাইস, চিলি চিকেন/বিরিয়ানি, পায়েস/গোলাপজাম।

প্রসঙ্গত উল্লেখ্য, সানাই পার্টি হলেও শতাধিক রোজাদারের আয়োজন করা হচ্ছে। সেখানেও ডিসকাউন্টের পরিমাণ আরো বেশি। বেলকনিতেও সপরিবারে নিরাপদে ইফতার গ্রহণের ব্যবস্থা রয়েছে। রমজান উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে নবান্ন পার্টি হলে প্রতিদিনই বিভিন্ন সংগঠনের ইফতার-পার্টি হচ্ছে। সুপরিসর দুটি পার্টিতে ডিসকাউন্টে পাচ্ছেন ইফতারসহ মজাদার ডিনার।

অন্যান্য বছরের মত এবারও নিউইয়র্কসহ সমগ্র আমেরিকার মসজিদগুলোয় প্রতিদিনই ইফতার পরিবেশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পুরো রমজান জুড়েই কমিউনিটি এক ধরনের আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকবে। এর ফলে প্রবাস প্রজন্মকে মুসলিম সংস্কৃতির সাথে পরিচিত রাখার লক্ষ্যে বিশেষ এক আবহ তৈরী হয়েছে।

জানা গেছে, ব্যাচেলর রোজাদারদের কথা বিবেচনায় রেখে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছাড়কৃত মূল্যে সেহরীর আয়োজনও করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১