ত্রয়োদশ সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন

নিউজ ডেস্ক

০২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম; আর ছয়জনকে দেওয়া হয়েছে হুইপের দায়িত্ব। ২ মার্চ সংসদ সচিবালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।

হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

চিফ হুইপ নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম বলেন, “আমি জেনেছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, জাতীয় সংসদে দেখা হবে।”

চিফ হুইপ সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন, যারা সবাই সংসদ সদস্য। তাদের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নিজ দলের সদস্যদের অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট নিশ্চিত করা।

চিফ হুইপ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন, আর হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। সে অনুযায়ী তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো সরকারি সুযোগ-সুবিধা পান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১