ধেয়ে আসছে আরো ভয়ংকর শৈত্য প্রবাহ

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ৩৬, আরো ১৫ রাজ্যে নতুন সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ৩৬, আরো ১৫ রাজ্যে নতুন সতর্কতা জারি

তুষারে ঢাকা নিউইয়র্ক সিটির জ্যামাইকার একটি আবাসিক এলাকা। ছবি-জাগো প্রহরী।

গত শনি থেকে সোমবার এই তিনদিনে স্মরণকালের ভয়াবহতম তুষারঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১২টি রাজ্যে ৩৬ জনের প্রাণহানির পর চলমান অসহনীয় ঠাণ্ডার মধ্যেই ২৭ জানুয়ারি ফের ১৫টি রাজ্যে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নতুন এই সতর্কতা অনুযায়ী জাতীয় আবহাওয়া দফতর উল্লেখ করেছে যে, আসছে শনি ও রবিবার আরেকটি শৈত্য প্রবাহ হামলে পড়বে ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, টেক্সাস, ভার্জিনিয়া, ক্যারলিনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওহাইয়ো, পেনসিলভেনিয়াম লুইঝিয়ানা, মিসিসিপি, নিউ মেক্সিকো, ম্যারিল্যান্ড এবং আলাস্কা রাজ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, নিউ হামশায়ার, মেইন, মিসিসিপি স্টেটের বিস্তীর্ণ অঞ্চলে হিমাঙ্কের অনেক নিচ দিয়ে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। এর ফলে গত চারদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী করা সম্ভব হলেও আবাসিক এলাকার রাস্তা-ঘাট বরফে ঢাকা পড়েছে। তুষারে ঢাকা গাড়ি উদ্ধারের সময়ে সোমবার অন্তত ১২ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে স্টেট প্রশাসন। মৃতদের প্রায় সবাই ৫৬ বছরের অধিক বয়সী। হাইপারথারমিয়ায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

আবহাওয়া বিশেষজ্ঞদের অভিমত, গত ৬০ বছরের মধ্যে উপরোক্ত এলাকাসমূহে এমন ঠাণ্ডার প্রকোপ আগে আর হয়নি। টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়ার মতো রাজ্যগুলোয়ও এর আগে এমন ভয়াবহ অবস্থা কেউ দেখেননি।

এদিকে আসছে তুষারঝড়ের কবলে পড়তে পারে ২২ কোটির অধিক আমেরিকান। একটি তুষারপাতে জরাজীর্ণ অবস্থার মধ্যেই আরেকটি আঘাত করায় পরিস্থিতির ভয়াবহতা কতটা নাজুক হতে পারে তা নিয়ে শংকার শেষ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। উল্লেখ্য, মিসিসিপিসহ বিভিন্ন স্থানের ৮ লাখের অধিক আমেরিকান এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সড়কে দেড় ইঞ্চি পর্যন্ত বরফ জমায় ওই সব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গাছের ডালে বরফ জমায় তা ভেঙ্গে পড়ছে বিদ্যুৎ লাইনের ওপর।

গত তিন দিনে ম্যাসেচুসেটস, কানেকটিকাট, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারলিনা, টেক্সাস, মেইরন, মিসিসিপি, লুইঝিয়ানাসহ কয়েকটি রাজ্যে ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে বলে স্টেট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এ রকম অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি হবে তাও পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

তুষারে ঢাকা নিউইয়র্ক সিটির জ্যামাইকার একটি আবাসিক এলাকা। ছবি-জাগো প্রহরী।

আবাসিক এলাকার তুষার সরানোর মাঝেই নতুন সতর্কতা। ছবি-জাগো প্রহরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১